ওহে প্রজাপতি!
বলবে আমায়? কে দিয়েছে
চোখ জুড়ানো রূপ যে তোমায়।
নীল ডানাটা মেলে একা
আপন মনে যাচ্ছো কোথায়।

চলতে পথে থমকে দাঁড়াই
তোমার পানে হাতটা বাড়াই
একটু ছোঁয়ে দিতে,
তোমার সঙ্গি হতে।

মনটা আমার হয় যে ব্যকুল
হয় যে পাগলপারা,
তোমার সঙ্গ ছাড়া!

তুমি আমার সঙ্গি হবে
পাশে রবে সুখে দুখে?
একটু করে চেয়ে দেখো
কত রঙ্গিন স্বপ্ন চোখে!

রং তুলি- ০৯