সবুজ দেশে বসত আমার
সবুজ দেশে বাড়ি,
সবুজ দেশে ফুল পাখিদের
গায়ে সবুজ শাড়ি।
মাথার উপর নীলচে আকাশ
নীরব হয়ে থাকে,
সূয্যিমামা সোনালি রোদ
তার আঁচলে মাখে।
ডানা মেলে যায় উড়ে ঐ
মুক্ত স্বাধীন পাখি,
এ সব দেখে মুগ্ধ আমি
মুগ্ধ আমার আঁখি।
রং তুলি-১০
Comments (2)