একটি লাজুক মেয়ে!
আড়াল থেকে
আমার পানে
থাকে শুধু চেয়ে!!
লাল-গোলাপী ঠোঁটে!
মন ভোলানো
চোখ জুড়ানো
মিষ্টি হাসি ফোঁটে!!
আকাশ নীলের ছোঁয়া!
চোখ দু'টি তার
স্নিগ্ধ কোমল-
মায়ার জলে ধোয়া!!
রূপের সাগর গায়ে!
রিনিক ঝিনিক
ছন্দ বাজে
নুপুর পরা পায়ে!!
রিনরিনিয়ে বলে....
'তুমি থাকো
একলা একা
যাচ্ছি আমি চলে'!!
Comments (0)
No comments yet. Be the first to comment.