আমি কবিতায় লিখি মনের কথা,
প্রকাশ করি ভাব;
লিখে জানাই সকল কিছু
এটাই স্বভাব।
আমি শান্তির তরে লড়াই করি
আশান্তিরই সাথে,
শান্তির এক বিশ্ব পেতে
মন স্বপ্নের মালা গাঁথে।
ভাল থাকতে, পথে চলতে
পদে পদে বাঁধা;
এ বিশ্ব চরাচরে
সকল কিছুই সাদা!
যান্ত্রিকতার এমন যুগে
শত অন্যায়ের ভিড়,
সবাই যেন মহাব্যাস্ত
কেউ নেই স্থির!
Comments (4)