ভালবাসার বিদায় মনিরুজ্জামান শুভ্র · Poems · 2014-10-04 · 1112 views ভালবাসা তোমায় দিলাম বিদায় অশ্রুসিক্ত দু’ নয়নে। ঘর ছাড়া আমি আজ হয়েছি উদাসি, শুধু তোমারই বিহনে। নাই নাই মনে ভালবাসার ছায়া নিদ্রাহীন চোখে রাত জেগে থাকা। ভালবাসা তোমায় দিলাম বিদায় কান্না ভরা এই দু’ চোখের ধারায়। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)