তুমি সুন্দর দূর নক্ষত্রের আলোর মত
তুমি সুন্দর পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদের মত
তুমি সুন্দর নদীর বয়ে যাওয়া ধারার মত
তুমি সুন্দর ভোরের কুসুমের ন্যায় সূর্যটার মত
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নীল আকাশের নিচে
সবুজে ঘেরা অরণ্যের মত ।
তুমি সুন্দর নিশাচর স্বপ্নের মত
তুমি সুন্দর নিশীর আঁধারের মত
তুমি সুন্দর শীতের কুয়াশার
চাদরে মোড়ানো নতুন ভোরের মত ।
তুমি সুন্দর বর্ষার প্রথম ধারার মত ।
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নব বধূয়ার
নাকের নলকের মত ।
তুমি সুন্দর গ্রাম্য রমণীর
কাঁখের কলসির মত ।
তুমি সুন্দর দুরন্ত ছোট্ট কিশোরীর মত
তুমি সুন্দর তুমি শুভ্র
তুমি পবিত্র,অপূর্ব
আমার দু নিয়নে ।