আজ বড় মনে পরছে তোমাকে

এই শ্রাবণো রাতের রিমঝিম ঝিম বৃষ্টিতে।

তোমার শরীরের উষ্ণতা

তোমার ঠোঁটের নরম ছোঁয়া

তোমার ভাবাসার শীতল স্পর্শ ।

বৃষ্টির রিমঝিম ঝিম তালে

হৃদয়ের মাঝে ঝড় উঠে,

আর মনে পরে তোমার চোখের কামুক চাহনি,

বাকা ঠোঁটের হাসি

আর দেহে যৌবনের বিজলির খেলা ।

আমার ডুবে যাওয়া

তোমার ভালবাসার অথৈ সাগরের জলে ।

এমনো শ্রাবণো রাতে

রিমঝিম ঝিম বৃষ্টিতে

মনের অজান্তেই বার বার মনে পরে তোমাকে ।