নাবালকের বিচার
#নাবালকের_বিচার
শাস্তি কি করে পাবে ,
ওর যে ধর্ষণের বয়স হয়নি -
ও তো অপ্রাপ্তবয়স্ক #অবোধ_ধর্ষক !
যে জীবন গেছে তা তো আর
ফিরে আসবে না তাই -
ওকে শাস্তি দিওনা ,ওর হাতে
দশ হাজার টাকা আর সেলাই মেশিন
ধরিয়ে দাও -----
ওকে দেখে আরো কিছু বিষ্ঠার কীট
শিখুক কিভাবে ধর্ষণ করতে হয় !
ও সেলাই করার পাশে পাশে
ধর্ষণ শিখানোর পাঠশালা খুলে বসুক ,
যেখানে ওর মতো আদর্শ ধর্ষকের
প্রমাণ দিয়ে সেলাই মেশিনের
ট্রফি জিততে হয় ,তা শিখতে পারবে !
তারপর যা হয় --
কোন এক জ্যোতির্ময়ী কিংবা তিলোত্তমার
উপর চালাবে পাশবিক ক্রীড়া ,
তারপর হত্যালীলা ----
আমার চোখ তো কালো কাপড়ে বাঁধা ,
আর কান তো কবেই হয়েছে অকেজো !
Comments (13)