ভালোবাসায় নাইরে সুখ,
চোখের জলে ভাসে বুক।
ভালোবাসি আমি যারে-
সে দিল বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি বিশ্বাস করে,
দিলাম যারে মন-
মনটা সে ভেঙে দিল,
কাচেরি মতন।
ভাঙা মনের আয়নায়-
মুখ তো দেখা যায় না।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি আশা নিয়ে,
দেখেছিলাম স্বপন।
হঠাৎ করেই বদলে গেলে-
আমার সুখের ভূবন।
কারো মনের সাথে কভূ-
মনটা কেউ বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অতি বেশি ভালোবাসা,
নয়তো কখনো ভালো।
কাঁদতে হবে সারা জীবন-
পাবেনা খুঁজে আলো।
মনের চিতায় জ্বলতে হবে-
পাবেনা কোথাও শান্তনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।