আকাশ ভরা দুঃখ আমার,
সাগর ভরা ঢেউ-
এত কষ্ট আমার বুকে,
দেখে নাতো কেউ।
.
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,
কষ্ট দিয়ে আঁকি-
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,
আমি চেয়ে থাকি।
.
কষ্টে ভরা জীবন আমার,
দুঃখ ভরা মন-
মনের সাথে যুদ্ধ করে,
বেচে আছি সারাক্ষণ।
.
তারার সাথে থাকি আমি,
চাঁদের পাশাপাশি-
আজব এক ছেলে আমি,
দুঃখ পেলেও হাসি।।।
Comments (10)