যদি নাহি থাকে
তাতে মান অভিমান
কিভাবে বুঝা যাবে
ভালোবাসার সম্মান ।

পুলকিত হয় সদা
কবির কবিতা পড়ে
এভাবে দৃঢ় হয় ভিত
ভালোবাসার অট্টালিকা গড়ে ।

ভেসে আসে মনের
নদীতে খেয়া ঘাটে
তাকে ভেবে ভেবেই
প্রিয়জনের দিন কাটে ।

সত্য ভালোবাসা কখনো
ভুল বুঝে না কভু
ভুল হলেও ক্ষমার পালে
উঠে ক্ষমা করে তবু ।

এভাবে এগিয়ে চলে নির্ভাবনায়
ভালোবাসার তরি সম্মুখপানে
দিন মাস বছর যায়........
চিড় ধরে না কোথাও কোনোখানে ।