১
সব খেয়েই পেট ভরাবো
এই তো আমার নাম
আম জনতার যা-ই হোক
ঝরাই নিজের ঘাম ।
২
ঘাম ঝরাবো মান হারাবো
সবই নিজের জন্য
দূর্নীতিতে নম্বর ওয়ান
তাই ধন্য আমি ধন্য ।
৩
যা আছে সব গোল্লায় যাক
অবশেষে রসাতল
মনের সুখে থাকতে পারি
তোষামোদী শক্তিবল ।
৪
যুদ্ধ করেই জয় এনেছি
দেশটাই যে আমার
পেছনে থাক ওই জনতা
কে সে দমাবে আবার ।
৫
সুশীল বলো মহান বলো
সব থোড়াই কেয়ার
কে আসবিরে সামনে আয়
এই ক্ষমতা নেয়ার ।
Comments (6)