হে খোদা অসীম দয়ার দরিয়া!
আছে কী এমন মহৎ কর্ম কোন
করিয়াছি এই জনম ভরিয়া?
সদক্বে তাঁহার
দাও মাফ আজি;
তুচ্ছ যত পাপ গেছি করিয়া।
নিত্য অন্ধ,বধির সাজি,
তরিকা হইতে হেলায় সরিয়া
তরু হইতে পত্র ন্যায় ঝরিয়া
আসহায় আজ দূরে
মনের কাননে যখন সে পত্র
মৃদু মালয়ে উঠিল নড়িয়া,
হে খোদা আজ দাও মাফ মোরে!
আমি তুচ্ছ ধরণি
ফন্দিতে রোজ
বন্ধি জিবন যাপি,
আমি, রজনি গগণ
পানে হেরে খোদা
তোমারি স্মরণে কাঁপি
বড় মহাপাপি আমি!!
লয়ে এ বেদনা
যাব আজি কার দ্বার?
নত শীরে তাই
খোদা ডাকি যায়,
তোমারি নাম বারবার ।
Comments (12)