ওহে দীপ্ত মন,হেম তনু,রক্ত রবি!
সখা সেজে জ্বলো মোর সারা দিবসেতে।
রূপেতে জেগেই আজ নন্দে উঠি মেতে।
কালো দেহে আলো দিলে ছিনু তরু-ছবি,
তোমার সে হর্ষে ফুটে গুল, তনু খানে।
সে ফুল রঙ যে তোমা' আলোর জ্বলক।
দূর হতে ফেলো আঁখি সোনালি পলক,
কনক রোদের প্রেমে ডাকো আহবানে।
মধুর এ ধ্যান ছেড়ে যাবে তুমি দূরে,
ঝুঁকে সে আঁধার সাঝে জানি ফের তুমি,
একাকি রাখবে করে ভয় ভর পুরে।
কাঁদবো তোমার প্রিয় স্মৃতি চুমি চুমি,
আসবে স্বপন ঊষা ডাকি পাখি সুরে।
পূরবি পূষণ প্রভা ছোঁবে মোর ভুমি।
*★*★*★*★*★*★*★*
Comments (9)