তুমি যখন আমার সাথে কথা বল আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি। তোমার সেই মিষ্টি মিষ্টি কথা গুলো খুব মিষ্টি লাগে। মধুও যেন এত্ত মিষ্টি নয়। তুমি বকা দিলেও ভাল লাগে। কিন্তু তুমি যখন মুখ গোমড়া করে থাক, তখন আমার মনের আকাশে মেঘ জমা হয়। এক্ষুণি যেন বৃষ্টি হবে।

কিন্তু তুমি যখন অন্য কারও সাথে কথা বল তখন আমার খুব হিংসে হয়। কেন তুমি অন্য কারউ সাথে কথা বলবে! তুমি শুধু আমার। তুমি আমার সাথে গল্প করবে, কথা বলবে, বকা দেবে। আমার সাথেই সব শেয়ার করবে।

তুমি যখন কারউ সাথে কোথাও যাও আমার আকাশে বৃষ্টি ঝড়ে। এই বুঝে তোমাকে হারালাম। তোমার সব আত্বীয় তো আর আমি চিনি না। পড়ে অবশ্যই তোমার কাছে জানতে পেরে মন শান্ত হয়। কিন্তু ততক্ষণে তো বারিতে বারিধারা ডুবে যায়।

তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমি শুধু আমার। আমার একার। কারও নয়... <3 <3 <3