যখন নতুন নতুন এই ভার্চূয়াল জগতে এসেছিলাম তখন ছিল না এত ত্যানাপ্যাচা আর রাজনীতি। বিশেষ করে ফেইসবুকের বিষয়টা। ফেইসবুক টুইটর এইসব সামাজিক যোগাযোগ সাইট। কিন্তু হঠাৎ করে এইসব কিছু হয়ে উঠল রাজনীতির ঘোড়া! :devil:

লাভটা কি হল? সংঘাত আর রেষারেষি। অশান্তির কালো ছায়া ছেয়ে যেত লাগল দেশে। একটা গান আছে, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম............. :D

সত্যিই আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। কাজ কাম সেরে অনলাইনে আসতাম। সবাই সবার খোজ খবর নিতাম। সবাই সবার সাথে সুখ দুঃখের বিষয়গুলো শেয়ার করত। এখন পরিবেশটা কেমন বিষিয়ে উঠেছে। আগের মত আর ভাল লাগে না। তাই খুব কম আসা হয়। থাকলেও রেসপন্স করা হয় না।

ইসস... আবার যদি ফিরে পেতাম সেই স্বাধীনতা.........