ওহে বনের বাঘ
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।

ভাত খাসনা, ফল খাসনা,
খাসনা সবুজ শাক
ওহে বনের বাঘ।

দেখতে ভালো লাগে তোর ঐ
ডোরাকাটা দাগ
তবু দেখলে তোকে
বলেন লোকে-
ভাগ! ভাগ! ভাগ!
আসছে বনের বাঘ।

বলতে পারিস
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।