নীল শালাইয়ের মিষ্টি মশাই
মিষ্টি খায় রোজ
সকাল দুপুর মিষ্টি দিয়ে
সারে ভুঁড়িভোজ।

এমনি করে অনেক দিন
অনেক মাস যায়
নীল শালাইয়ের মিষ্টি মশাই
শুধুই মিষ্টি খায়।

একদিন তাই দাঁতগুলো তার
খেয়ে নিলো পোকে
অকালে তাই দাঁত হারিয়ে
কাঁদে দাঁতের শোকে।