ঘুমের পরী ঘুমিয়ে আছে
স্বপ্নপুরীর দেশে
নীল আকাশে মেঘগুলো সব
যাচ্ছে ভেসে ভেসে।
ঘুমের পরী ঘুমের পরী
ঘুমিয়ে তুমি থাকো
প্রজাপতির পাখার রঙে
হরেক ছবি আঁকো।
কেমন করে খেলো তুমি
এমন মজার খেলা?
সারাটি দিন ঘুমিয়ে ঘুমিয়ে
দাও কাটিয়ে বেলা।
শাদা শাদা ফুলের মাঝে
স্বপ্নপুরীর দেশ
সেই দেশেতেই ঘুমের পরী
ঘুমিয়ে আছে বেশ।
Comments (3)