পিলপিল পায়ে চলে
পিপীলিকা দল
একসাথে থাকে তারা
একতাই বল।
যেখানে যাই পায়
মিলেমিশে তাই খায়
করে নাকো কভু তারা
ইর্ষা বা ছল
একসাথে থাকে তারা
একতাই বল।
বড় বড় প্রাণীকে
করে কুপোকাত
জগৎ জুড়ে তারা
করে বাজিমাত।
বিপদ যত আসুক
জলে কিবা তেলে ভাসুক
বন্ধন তাদের সদাই অটল
একসাথে থাকে তারা
একতাই বল।
Comments (2)