ঈদ এম এম হোসেন · Poems · 2019-06-04 · 664 views বছর ঘুরে এলো রে ঈদ মোদের দুয়ারে। তাইতো মোরা ভাসবো আজি খুশির জোয়ারে। হিংসে, বিভেদ ভুলে সবাই ধনী গরীব মিলেমিশে করবো রে সুখ ভাগাভাগি এমন সুখ মিলবে কীসে? এমনি করে শেখায় রে ঈদ পরস্পরকে ভালবেসে যাক কেটে যাক সবকটি দিন ঈদের মতন হেসে হেসে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)