আমি অজানার যাত্রী ,
পেরিয়ে হাজারো রাত্রি ;
একলা নিজের সাথে -
চলেছি অচেনা পথে !
বরফে আবৃত হিমালয় ,
মেঘের রাজ্য মেঘালয় ;
পাহাড়-উপত্যকা ঘুরে -
সভ্যতার অনেক দূরে !
বঙ্গোপসাগর পেরিয়ে ,
সিংহল দ্বীপ ছাড়িয়ে ;
পেয়েছি গন্তব্যের দেখা -
বহু দূরের দিগন্ত রেখা !
Comments (8)