আকাশে-বাতাসে
অশুভ কানাকানি ,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি ।
বিবর্ণ পতাকা !
শকুনের উল্লাস !
সোনার বাংলা –
অন্ধকারে গ্রাস ।
ঘন কালো মেঘ
আকাশের গায় ,
আঁধারের বন্দীরা
মুক্তির অপেক্ষায় ।
বিবর্ণ পতাকা !
মুক্তির পথ রুদ্ধ !
কোথায় ঐক্য ?
কোথায় জনযুদ্ধ ?
Comments (6)