ছায়াহীন
আধারের অবয়বে ছায়াহীন আমি খুঁজি পথ প্রান্তের শেষ চিহ্ন,
ছায়াকর নেশা টলমটল প্রেতাত্মা খুঁজে পায়, আমি নই তার ছায়া, সেটা ভিন্ন।
খুঁজে একবার আমি তন্দ্রায় ঢলঢল সেই ছায়াহীন ঘন পথে,
শুধু একবার, শুধু একবারই হেরে যাই সেই ছায়াহীনতার স্বর্গীয় সুখ তটে।
আর জেগে ওঠা হয়না......
কে?
আমি যমদূত, কালো আর অন্ধকার সহযোগে ই আমি একাকার,
আমিতো আমাকেই দেখি বিকট কালো সেই অবয়বে ছিঃ ছিঃ বলেই ধিক্কার।
না...
তুমি তোমাকেই দেখনাই, দেখেছ অন্য কিছু কিম্ভুতকিমাকার,
আমিই সে, যে তোমার অবাধ্যতা, পাপ রাশ,আজো অবাধ্য আবার।
তবে স্রষ্টার নয়,নই আমারও শুধু তোমারই আত্নচিৎকার,
আমি অবাধ্যতা তোমার,তোমারই অবাধ্য, আজ তোমারই বলৎকার।
Comments (8)