মাঝে মাঝে অবাক হয়ে ভাবি
এই বিশ্ব চরাচর কী অপরুপ রুপে
সাজিয়েছে এই ধরণীর স্রষ্টা।
মনে ভাবি, কী নিপুন কারিগর তিনি-
কতো নিখুঁত কর্ম পরিকল্পনা আর
সুন্দর বাস্তবায়ন তার- তিনিই মহান স্রষ্টা।
অপরুপ লাগে যখন দেখি ধানের ক্ষেতে
সুনির্মল বাতাস ধানের ওপর ঢেউ খেলিয়ে
নিয়ে যায়। নদীর ঢেউয়ে এক অপরিসীম
সৌন্দর্য খেলা করে। প্রকৃতি সবসময়ই
সুন্দর আর মনোমুগ্ধকর, সৃষ্টিকে কাছে টানে-
কারণ প্রকৃতির সাথে মিশে আছে স্রষ্টা।
কাজীপাড়া, ঢাকা
২৫ আগস্ট ২০২৬

Comments (0)
No comments yet. Be the first to comment.