একুশের ছড়া মীর শওকত · Poems · 2014-02-17 · 1879 views লিখতে যদি হয়ই বটে লিখব একটি ছড়া, যেই ছড়াটির সারা শরীর একুশ দিয়ে গড়া । একুশ দিল মাতৃভাষা একুশ দিল হাসি, একুশ নিয়ে তাইতো সবাই আনন্দেতে ভাসি! একুশ এলে মনে পড়ে রক্তে ভেজা স্মৃতি, একুশ এলেই মনের কোণে বাজে সুখের গীতি! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)