প্রতিদিন প্রতিভোরে ঘুম থেকে উঠে
মনে পড়ে তোমার তোমাকে
ঢুলু ঢুলু চোখে দেখি তোমার মায়াবী আবছা মুখ
কৌতুহলী হয়ে যায়!
কি আছে সে মিষ্টি মুখে!
প্রাতঃরাশ ভুলে গিয়ে তোমাকেই শুধু ভাবতে থাকি
দোটানায় পড়ে থাকি সারা দিন ধরে
.
আবারো দিনের শেষে রাত আসে ফিরে
আর রাত শেষে ভোর
বৃত্তাকারে চলতে থাকে প্রেম প্রেম খেলা
নতুন প্রেমিকা হয়ে দুই চোখে ভর করে থাক
পুরোনোতা নেই কোন বহুদিন পরও!
Comments (0)
No comments yet. Be the first to comment.