আমার মনেয় রাজধানীতে
আমি একচ্ছত্র অধিপতি
কারো কোন মূল্য নেই, নেই অধিকার
সবাই আমার প্রজা, আমার হুকুমে চলে সব
আমার যা ইচ্ছা হয় আমি তাই করি
কোনদিন কোনভাবে কিছুতে কোন পরোয়া নেই
নেই ঈশ্বরের ভয় ।
এখানে শুধু আমিই কর্তৃত্ব চালায়
আমার উপরে নেই কেউ
আমার রাজধানী জুড়ে আমিই ঈশ্বর!
Comments (0)
No comments yet. Be the first to comment.