আমি ডাকি তারে মীর মুহাম্মাদ আলী · Poems · 2017-11-18 · 668 views আমি ডাকি তারে- সে বারে বারে ফিরে চাহে মোর পানে। ঈষৎ হাসে নবীন আসে প্রণয়, আমি চমকিত অবাক ডাকে। জোছনা রাতের নক্ষত্র দেখে- অকস্মাৎ তোমায় ভেবে আলো হেরি। আমার তরে তোমায় ভাবি- দেখবো তোমায় নিত্যদিন। সারাবেলা তব সঙ্গ পানে- কাটবে আমার জীবদ্দশা। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)