শীতে কাঁপছে দেশ
কেমনে থাকি বেশ।
গরিবের নাই কাঁথা
লাগছে মনে ব্যথা।
ব্যথায় নষ্ট মন
কামনা করি ধন।
ধনের পিছু পড়ে
যাচ্ছি জীবন লড়ে।
জীবন নিয়ে খেলে
আঁখি দুটো খোলে।
দেখি না গরিবের কষ্ট
টাকার লোভে পথ ভ্রষ্ট।
টাকা নয় সব কিচ্ছু
টাকায় দেয় জন্ম বিচ্ছু।
টাকার মাঝে মগ্ন
টাকাই আমার স্বপ্ন।
টাকার জন্য দিয়েছি সব ঢাকা
মানবতার ইতিহাসে জীবনটা ফাঁকা।
টাকাই জীবন টাকাই মরণ
টাকায় পাল্টায় জীবন ধরণ।
বিবেক হোক দারিদ্র্যের শক্তি
টাকায় আসুক সেই মুক্তি--------'
Comments (14)