ঘুম ঘুম ঘুমোনি
রাঙা চোখে ঝিমুনি
রাঙা চোখে টলমল
খুকুমনির ঘুম এলো।

আয় ঘুম আয়
খুকুমনির চোখে আয়।
হাওয়ায় ডানা মেলে
ঘুম নিয়ে আয়।

বড় রাঙা চোখে
ঘুম পাড়ানি দুঃখে।
সোনা চাঁদের চুমু
নিয়ে আয় ঘুমু।

আয় ঘুম তেড়ে
ঘাড় মাথা নেড়ে।

খুকুমনির চোখে আয়
নিয়ে হাজার স্বপ্ন।
আমার খুকুমনি হবে
গভীর ঘুমে মগ্ন ।

আয় ঘুম আয়
খুকুমনির চোখে আয়--