__ ছেলেবেলা_______
ছেলেবেলা দিনগুলো
এলোমেলো খেলাগুলো ।
ফেলে আসা স্মৃতিগুলো
ছোটখাট সেই ভুলগুলো ।
আজও করে তাড়া
শৈশব কাদামাটি ছোড়া।
পিছু টানে বারবার
করে মন হাহাকার ।
খুঁজে মন ,খুঁজে আঁখি
শৈশব স্মৃতি ফিরেফিরে দেখি ।
ফেলে আসা শৈশব
পড়ে স্মৃতি পটে ।
এলোমেলো জীবনে আজ
কত কিছু ঘটে ।_____________
Comments (9)