কৌতুহলী মনটি নিয়ে যখন আমি ছুটি,
মনের মাঝে স্বপ্ন তখন খেলছে লুটোপুটি।
স্বপ্নলোকে পেলাম আমি পরীর সাথে দেখা,
ধরতে গেলেই যায় পালিয়ে টেনে হাসির রেখা।
পরী আমায় খেতে দিলো শত রঙের তুলি,
আরো দিলো গল্প ধাঁধাঁর রসে ভরা ঝুলি।
হঠাৎ করে ঘুম ভেঙে যায় খাইনি খাবার হায়,
তাইতো আমি অচিন পুরে আবার যেতে চাই।
Comments (2)