মাথার উপর ছাঁদ মানে যাদের খোলা আকাশ,
এক মুঠো অন্নের খোঁজে যাদের হা-হুতাশ,,
অবহেলা, অনাদর যাদের
সকাল,সন্ধ্যা-সাঝেঁ।
গৃহহীন এ পথশিশুদের যন্ত্রণা কেউ বুঝে!?
প্রতিক্ষণে ক্ষুধার সাথে যুদ্ধ করে,
জনস্রোত শহর মাঝে,
অগ্নিঝরা রৌদ্র গায়ে পুড়ে,
তারা বেঁচে আছে সড়ক,মহাসড়ক আর স্টেশানের ধারে।
জ্বলন্ত অগ্নিপিন্ড মাথায় নিয়ে,
তপ্ত রোদের ঘাম শুকিয়ে
এদিক-ওদিক পথের ধারে,
আহার খোঁজে উচ্ছিষ্ট মাঝে,
চৈত্রের তীব্র-তপ্ত দাবদাহ,
বৈশাখের প্রলয়ঙ্কারী ঝড়ের আবহ,
আর মাঘের হাড়কাঁপানো শীত নিয়ে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,
গৃহহীন খোলা আকাশের নিচে,
রাস্তার পাশে ফুটপাতে
অসহ্য যন্ত্রনা আর বিপর্যয়ে মৃত্যুকে হাতে নিয়ে তারা বাঁচে।
প্রার্থনা শুধু তাদের ঐ বিশ্বপতির দরবারে-তে
রক্ষা যেন করে তাদের এই জীবনের গোগ্রাস থেকে।

Comments (0)
No comments yet. Be the first to comment.