হে মানবী,
আমি জাগতে চাই-
জাগাও আমাকে ভূমিকম্পের মত।
আমি পুড়তে চাই-
পোড়াও আমাকে দাবানলের মত।
পৃথিবী থেকে মুছে ফেলতে চাই
দাবানল এবং ভূমিকম্পের তান্ডবলীলা।
হে মানবী,
আমি সাজাতে চাই-
সাজাতে দাও আমাকে গোলাপের বাগান।
আমি বানাতে চাই-
বানাতে দাও আমাকে ভালবাসার ভুবন।
পৃথিবী আমি ভরিয়ে দিতে চাই
গোলাপের সৌন্দর্য এবং দুর্লভ ভালবাসায়।
Comments (8)