কবিতা বোঝে না নারী,
কথাটা শত ভাগ সত্যি,
তার চেয়ে ঢেড় ভাল বোঝে
কাপড়ে ঠাসাঠাসি আলমারি,
স্বর্ণালংকারের
মূল্যবান কৌটাগুলো,
দেরাজ, স্টীল আলমারির
লকার, গোপন কেবিনেট,
সন্দুকের চাবি, হীরাজহরত,
রৌপ্যতামার বাহাদুরি।
কবিতার চেয়ে বেশী দামী
স্বামীর মাইনের চেক,
বীমার কাগজ,
আর স্হাবর সম্পত্তির
মূল্যবান দলিলগুলি।
Comments (13)