হে আমার
কামনার দেবী,
তোমার সুখের পায়রা
বন্দী আমার খাঁচায়,
তোমার সোনালী স্বপ্নের
দীর্ঘমেয়াদি ইজারা নিয়েছি।
ভারাক্রান্ত-উদ্ভট রূপ রস
ছন্দ তালের দোলাচলে,
তোমাকে আমৃত‌্যু নাচাব
আমার খেয়ালিপনায়।