তোমার
উজ্জ্বল কালো
চোখ দুটো দিয়ে
পৃথিবীর
পুরোনো আবরন
খুলে ফেল;
নতুন করে
পোষাক পরিচ্ছেদে
উপহার দাও
ঝলমলে
নতুন একটি পৃথিবী।

তোমার
শাণিত চোখের
তীব্র ঝলকানিতে
সৃষ্টিকে করো
তোলপাড়;
আয়োজন করো
পুরনো
শৃঙ্খল ভাঙ্গার,
তোমার চোখে-
সত্যি কি আছে!
বিধাতার
ইচ্ছে নতুন
করে জানবার!