তোমার যৌবনের সাথে
দু'দিনের জন্য
অন্ধের মতো
সন্ধি করার কোন
ইচ্ছে আমার নেই।
বৃৃক্ষের গোড়ায়
না চড়ে
লাফ দিয়ে
মগডালে চড়ার
মতো প্রেমিক,
কিন্তু আমি নই।
এক চড়ুইয়ের
ডাকাডাকিতে
কোনদিন যেমন
গ্রীস্ম আসেনা;
আবার সুন্দর
পালক হলেই
কিন্তু তাকে
পাখি বলা যায়না।
দুজনের ভালবাসায়
জন্ম নিবে
নতুন সবুজ
চারা গাছ;
দুজনের প্রেমেই
অঙ্কুরিত হবে
আনন্দবেদনার
মহাকাব্য।
Comments (10)