নিভৃত পূজারী মঞ্জুর হোসেন মৃদুল · Poems · 2014-09-30 · 781 views মন্দিরের ঘন্টাধ্বনি বাজাবে কে? কে বাজাবে শঙ্খ ধ্বনি? কে করবে বন্টন পূজোর প্রসাদ? আমি তো নিভৃত পূজারী। হে আমার মানুষ্যদেবী, তুমি ছাড়া ধর্মকর্ম; পূজোর আয়োজন যে, হবে না নিষ্পন্ন; আমার শত আয়োজন আজ অন্তঃসারশূন্য। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)