দুর বহুদুর থেকে,
অনেক অনেক দুর থেকে আসে,
ভেসে আসে সফেদ ফেনায় ভরা নোনা জল,
সাদা সাদা নোনা জল, কি ভয়ংকর তার গর্জন,
নীল নীল বড় বড় ঢেউ আছড়ে পড়ে।

ঢেউ গুলো বকের মাথার মত বারবার ছুয়াছুয়ি খেলে ধুসর বালির বুকে,
এই জল,
এই বালি,
এই ফেনা মিলেমিশে থাকে একে অন্যের সুখেদুঃখে।
ছুতে কোন মানা নেই,
কারো কোনো বাধা নেই।

দুর দুর অন্ধকারে জ্বলে জেলে নৌকার হারিকেন,
দোলনার দোলুনিতে ভেঙ্গে দেয় ধ্যান।
রাতের জোসনা মাখা জলেও থাকে গর্জন,
চাঁদটা হেঁসে ঢেউএর মাঝে নাচে সর্বক্ষন।
সমূদ্রবিলাসীদের ভেতর জাগায় নেশা,
টেকনাফ থেকে কলাতলী হেটে যায় ভালবাসা।

পরিশেষে তুমিও এলে
সেই আশা জাগানো
মন হারানো
অথৈ জলের পাগল পাড়ায় বালির কাছে।
তোমার পিপাসার্ত নয়নে
অবিরাম ঢেউ জলের নাচনে,
চিকচিক করে বালির রাজ্য, আনন্দের দোল ঝাউবনে।
জোয়ারভাটার এমনি নতুন খেলা,
তোমায় রেখে অসম্ভব ফিরে যাওয়া।
তুমি কি পারবে চলে যেতে?
আমি কি পারবো তোমায় ছুতে?