কোন এক বিশেষ পরীক্ষার আগের রাতে একটা ছেলে স্টাটাস দিলো
"আগামীকালের পরীক্ষার প্রশ্ন আমার কাছে কে কে নিবা???"
১ম কমেন্টঃআমাকে দাও! আমার লাগবে।
২য় কমেন্টঃ প্লিজ দে দোস্ত! আমি জানি তুই আমাকে দিবিই।
৩য় কমেন্টঃ আমি বিশ্বাস করি না। তুমি আমাকে দিতে পারবা।
৪র্থ কমেন্টঃ না দিলে তোরে মাইরালমু।
৫ম কমেন্টঃ পড়াশোনা করিই নাই প্রশ্ন না পেলে আমি শেষ। তুই আমাকে না দিলে বোতা দাও দিয়া কাইট্টালা।
৬ষ্ট কমেন্টঃ তাড়াতাড়ি বলো কোথায় দেখা করতে হবে।কোথায় আসলে দিবা
{ছেলে মেয়ে নির্বিশেষ এরুপ দেও দেও বলিয়া কমেন্ট করতে থাকলো।}
এবার দুষ্টু ছেলেটা স্টাটাসটি এডিট করল।এডিট করে লিখলো
"আমার এখন কাউরে খুব থাবড়াইতে ইচ্ছা করতেছে।কে কে থাপ্পড় খাবা?"
স্টাটাস পরিবর্তিত হইলো কমেন্ট একই রয়ে গেল!
ঐ সময় মফিজ সাহেব ঐ স্টাটাসের কমেন্ট দেখে ২য় বারের মত মফিজ হইয়া গেল।
তারপর জিজ্ঞাসা করল "সবাই এত আগ্রহ সহকারে থাপ্পড় খাইতে চায় ক্যারে??" এবার বলো কে কে লাথি খাইতে চায়।
[এটা শুধুই ফান।যাইহোক আপনারা আবার এমন দুষ্টুমি কইরেন না।]
=>>আর বিশেষ একটা কথা।
ইদানিং দেখি অনেক পেজ খুলে পরীক্ষার প্রশ্ন দেয়া হবে এসব বলে!অনেকেই দেখি সেসব পেজে প্রশ্ন দেন প্রশ্ন দেন বলে চেচাঁয়।
এইগুলা বেশিরভাগই ধোকা । প্রশ্ন ফাঁস হয়ত হয়। কিন্তু ফেসবুকে তেমন গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার প্রশ্ন না পাওয়ার সম্ভাবণাই বেশী।
তাই আপনারা পরীক্ষার আগেরদিনগুলাতে ফেসবুক এ সময় নষ্ট করবেন না।
আর সবচেয়ে বড় কথা হল চেষ্টা করুন সৎ হওয়ার।
সামনে আবার আসছে কিছু গুরুত্বপূণ পরীক্ষা SSC+HSC তাই সাবধান।
Comments (15)