তোমার মুখোমুখি হলে
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
Comments (4)