অনেক দিন দেখা হয়না বিশাল আকাশটা,
জানালায় দু টুকরো আকাশ, সবসময় বাধা।
চার দেয়ালের ভিতর আবদ্ধ আমি,
হালকা আসবাব আর দুটো জানালা, আমার সঙ্গী।
বিছানাটা জানালার সাথে লাগোয়া,
শুয়ে থেকে সময় কাটেনা, বাইরে দেখা ছাড়া।
রবিকরের রোদে সবই বিবর্ণ, ধুসর কিংবা সুরমা,
আকাশি নীল কিংবা সাদা নয়,
কেমন যেন রংটা, ঠিক বোঝানো যাবেনা।
দুর্বল হাতটা পেতে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় জানালা দরজা।
মেঘেরা উড়ে উড়ে কত দুরে দুরে যাচ্ছে ভেসে,
বিশাল আকাশটায় পাখিগুলো কত ক্ষুদ্র
কাক উড়ে, পায়রারা খেলা করে,
আরও কিছু ছোট ছোট পাখি,
শঙ্খচিল গুলো আপন মনে উড়ে উড়ে,
চলেছে কোন সুদুরে তার নীড়ে।
স্তব্ধ ডানার শব্দ শুধু ভাসে দু চোখে,
ওদের কথা গুলো অস্পষ্ট, খুব ক্ষীন, আসেনা কানে।
অসুস্থ মনটা উড়তে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় দরজা জানালা।
প্রচন্ড গরম, হাওয়া নেই,
দুরন্ত গ্রীস্ম শুধু বয়ে যায়,
বিবর্ণ অাকাশ দেখে দেখে।
Comments (14)