একটি টেবিল, কিছু কাগজ-কলম,
একটা চেয়ার, একটি বিছানা,
দুটি বালিশ, একজোড়া চপ্পল,
বেশ চুপচাপ প্রভুর অপেক্ষায়।
আজ ফিটফাট চাদরটি কুচকাবে না,
বালিশের তুলোগুলো উচুনিচু হবেনা,
চেয়ারটা টেনে কেউ বসবেনা,
কাগজগুলোর উপর কলম দিয়ে কিছু লিখবেনা,
গুনবেনা কেউ দেয়াল ঘড়ির কাটা।
দরজা-জানালা খোলাই আছে, প্রতিদিনের মত,
এসময় চপ্পলটা হেটে বেড়ায়, থাকে ব্যস্ত,
ড্রেসিং টেবিলে উপর অলস পড়ে আছে চিরুনিটা,
আয়নাটা অনেকক্ষন একা, কেউকে দেখছেনা,
সেভিং রেজার, আফটার সেইভ লোশন,
জেল, টুথপেষ্ট, ব্রাশ,
মাউথ ওয়াশ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ প্রভুর অপেক্ষা।
সিগারেটের প্যাকেটটা খালি হচ্ছেনা অনেকক্ষন,
লাইটার বিরক্ত কেন বারবার জ্বলছেনা,
এসট্রেটা পরিচিত হাতটার ছোয়া পাচ্ছেনা।
আলনায় নিত্যপ্রয়োজনীয়
জিনিষগুলো শুকনো টাওয়েল,
লুংগি, গেন্জি, আলমারীতে দামী স্যুটব্ল্যাজার,
হাতঘড়ি, সোনার আঙটি,
ইস্ত্রী করা পেন্ট শার্ট প্রতীক্ষার প্রহর গুনছে,
শুধুমাত্র প্রভুর অপেক্ষা।
শুন্যঘরের ভারাক্রান্ত নিশ্চলা বাতাসকে
পিছনে ফেলে প্রভুর যাত্রা যে আজ অনন্তকালের পথে।
যে পথ গন্তব্যহীন এবং অনিঃশেষ।
সেখানেও হয়ত কেউ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ তারই অপেক্ষা।
Comments (14)