প্রতি রাত,
প্রতি সকাল,
সন্ধ্যা আসে যায়,
দিনান্তের পঞ্জি হতে খসে-
পড়ে অনন্তে মিলায়।
কোথা হতে এসে তারা,
ফিরে কোন বিশ্ব সভায়?
রাতে আসে আকাশে,
অযুত কোটি নক্ষত্রের ভেলা।
দিবসে প্রভাকর এসে,
সবত্র ছড়ায় আলোর মেলা।
অনাদিকাল ধরে চলছে,
আলো আধারের এই লিলাখেলা
থামেনা সময়,
থামেনা বাতাস,
থামেনা জীবন,
বয়ে চলেছে অবিরত-
কোন খেয়ালে মগন,
থামিবে তখন-
ভাংগিবে যখন ঘুম,
ভাঙ্গিবে স্বপন।
Comments (6)