এই বর্ষায়
আমায় যদি দাওগো তুমি
একটি কদম ফুল
সত্যি কথা দিলেম শুধরে নেবো
জীবনের সব, যা ছিল ভুল।
মেঘ-বালিকা হয়ে তুমি না হয়
একটু বৃষ্টি দাও,
আমার ওপর এবার তোমার একটু
মৃদু দৃষ্টি দাও।
সত্যি তুমি
এই বর্ষাতে আমার হাতে
কদম তুলে দিলে,
এক ঝটকায় বুঝে নিবো আমায় তুমি
ভালোবেসেছিলে...!!!!
Comments (10)