একটা ছেলে ফোন দিয়েছে তখন রাত ৩ টা বাজে।
আমি তখন গভীর ঘুমে।
আমিঃ হ্যালো কে বলছেন?
ছেলেঃ ভাই আমি অমুক, কি করতেছেন?
আমিঃ লুঙ্গি কাছা মাইরা পুকুরে সাঁতার কাটতেছি,
চাইলে তুমিও আমার সাথে জয়েন করতে পার।
ছেলেঃ হে হে হে, ভাই মশকরা করেন ক্যান,
এখন তো ঘুমানোর সময়,
সাঁতার কাঁটার সময় তো এটা না।
অামিঃ তাহলে তুমি বোঝ যে, সাঁতার কাটার সময় এটা নাহ!!
ছেলেঃ আমি আসলে অন্য উদ্দেশ্যে আপনাকে ফোন দিছি।
আমিঃ বল কি উদ্দেশ্য...
ছেলেঃ একটু আগে আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে তো ভাই, সে রাগ করে ফোন রেখে দিছে, ফোন দেই সে ধরেনা, কি করি? তাই না পেরে আপনাকে ফোন দিছি।
আমিঃ অবাক!!! তোমার ফোন ধরেনা তাে আমি কি করতে পারি?
ছেলেঃ কিছু করতে হবেনা, আপনি শুধু আমার সাথে কথা বলতে থাকেন, সে যদি আমাকে ফোন দেয়, তখন আমার ফোনটা সে ওয়েটিং দেখবে মনে করবে নতুন কোন মেয়ের সাথে কথা বলতেছি, আর আমার সাথে ঝগড়া করবেনা, হাহাহাহহাাহ। দেখছেন আমার কত বুদ্ধি, এক্কেরে মাস্টার প্ল্যান।
আমিঃ আরে বাপস!!!! দারুন মাল তো তুমি!!!!!!!!!!!
কি সুন্দর? তুমি আমাকে চিন না জান না রাত দুপুরে, আমার ঘুম ভাঙ্গিয়ে তোমার নম্বর ওয়েটিং দেখাও।
বাহ বাহ বাহ ভাল। আমার কাছে এর চেয়ে ভাল বুদ্ধি আছে। খুব ভাল লাগবে তোমার। এককাজ করো তোমার গার্লফ্রেন্ডের নাম্বার টা আমাকে দাও, আমি তারে ফোন দেই...তখন তুমি তার নম্বরে ফোন দিলে দেখবা ফোন ওয়েটিং, পরে তুমি উল্টা তার উপর ঝাড়ি নিবা। এতরাতে কার সাথে সে কথা বলে। তারপর তোমার সাথে ভয়ে সে আর ঝগড়া করতেই পারবাে না...।
এক্কেরে আনকাট মাস্টার প্ল্যান।
ছেলেঃ হ্যা, খেয়ে কাজ নেই। আমি আমার নিজের প্রেম হারাই আপনাকে নম্বর দিয়ে। শেয়ালের কাছে মুরগী বন্ধক দে্ই আর কি?
আমিঃ বললাম শোন এটা একটা মজা, আমার ঘুম ভাঙ্গিয়েছো, আমিও একটু মজা পেলাম আরকি?
তোমার কাজও হয়ে গেল। কি বল বুদ্ধিটা কেমন লাগল। !!!
ছেলেঃ ভাই খারাপ লাগছে, তাই মাফ চাই। বলে ফোন রেখে দিল,
বুঝলাম না কেন জানি
আমার মাস্টার প্ল্যান তার পছন্দ হয়নি।
নাহ, আজকাল ভাল বুদ্ধির দাম নাই।
সবাই শুধু অন্যের ঘাড় ভাইঙ্গা খাইতে চায়!!!!!!
Comments (20)