চারিদিকে ধোয়া বালি বারুদের গন্ধ,
এতো নয় মানুষের
বাঙ্গালীর কপাল মন্দ ।
একসময় বাঙ্গালীর মনে কত না ছিল ছন্দ,
সে জীবন ফুরিয়ে গেছে, অভিসাপে
চারিদিকে শুধু বারুদের গন্ধ ।
জীবন থমকে গেছে
বাতাস হয়েছে ভারী-
মানুষ ভীত সন্ত্রস্ত্র
কখন লাগবে মাথায় বারি ।
মনে আনন্দ নাই, ছুটোছুটি চারিদিক
কখন কোথায় ফুটবে বোম-
সে দিন তো স্বপ্ন এখন
মানুষের জীবনের নিরাপত্তা কম ।
বাবার শোক, ছেলে হারানোর ব্যাথা
কত মার বুক খালি করা দুঃখ
জনগনের নিরাপত্তা কই ?
সরকার নিজেই যেখানে ব্যার্থ ।
এই মাএ ফুটল বোম কতমানুষ যে গেল মারা,
রাস্তা ঘাট মাঠ সব হল খানা খন্দ,
লাশ নিয়ে করছে মিছিল চলছে রাজনীতি
কথা একটাই বন্ধ করো বারুদের গন্ধ ।
আমার প্রথম কবিতা। কবিতার যাত্রা শুরু এখান থেকে।
Comments (19)