লাবণ্য, তোমার কি মনে পড়ে ?
সেই দিনের সেই পূর্ণিমার রাতে,
যবে আমাদের দেখা হয়েছিল
হেমন্তের মেঘমুক্ত আকাশে,
শুধু চাদটা জেগেছিল একা।
আর দুর বহুদুরে নিরম্বরে কিছু নক্ষত্র,
মিটি মিটি করে জ্বলছিল,
জেগে, না ঘুমিয়ে,
যায়নি তা বোঝা।
তখন পৃথিবী ঘুমিয়ে, প্রকৃতি স্তব্ধ,
কোথাও ছিল নাকো কোন শব্দ-
শুধু এক ভয়ার্ত, তুমি, তোমার
হৃদয়ের স্পন্দন ধ্বক ধ্বক
করিয়া বাজিতেছিল
আমার হৃদয়ের মাঝে।
স্বর্ণ লতিকার মত তনুখানি
সপিয়া আমার বিশাল
বক্ষের মাঝে,
কাপিতেছিলে
তুমি ত্রস্ত ভয়ে লাজে।
দুটি বাহুতে জড়ায়ে তোমারে,
মহা সাগরের দূরন্ত মেখলারে
যেন বাধিয়াছিলাম অকাতরে,
আমার হৃদয়ের গভীরে।
অনেক, অনেক, অনেক গভীরে।
আজও সেই পূর্ণিমা রাত আসে,
তুষার ধবল ম্লান আলোতে,
এখনও বিশ্ব প্রকৃতি উদ্ভাসে।
ধ্যান, মৌন রাত্রির নিস্তব্ধতা,
সেই রাতের মত-
আজও বিরাজ সবত্র।
শুধু থাকেনা সেথায়,
লাবন্য তোমার মত।
Comments (20)